ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি সংসদীয় আসনে অংশ নিয়ে প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পাবনা-১ (সাঁথিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুল গণি পেয়েছেন ১ হাজার ১১৪ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৩ ভোট। এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪০ হাজার ৯৩১ জন, ভোট পড়েছে ২ লাখ ৪০ হাজার ৭৭৪টি।
পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী শেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩৩৩ ভোট, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৬০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আফজাল হোসেন খান কাশেমী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৮৪ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৭ হাজার ৩৯৪ জন, ভোট দিয়েছেন ৩ লাখ ৮ হাজার ৩৭৬ জন।
পাবনা-৩ (চাটমোহর–ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী হাসানুল ইসলাম রাজা পেয়েছেন ৯৮৬ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল খালেক পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট, সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান চৌধুরী জয় একতারা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২০ ভোট, গণফোরামের সরদার আশা পারভেজ পেয়েছেন ১৭৬ ভোট এবং জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ১ হাজার ৭২ ভোট। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন, ভোট পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ১২৮টি।
পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সোহাগ হোসেন কাস্তে প্রতীকে পেয়েছেন ৪৫৯ ভোট, নাগরিক ঐক্যের শাহনাজ হক কেটলি প্রতীকে পেয়েছেন ১৮২ ভোট, জাতীয় পার্টির সাইফুল আজাদ মল্লিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৫৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার শাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৮৮ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ১৬৮ জন, ভোট দিয়েছেন ৩ লাখ ১০ হাজার ২০৬ জন।
পাবনা-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজমুল হোসাইন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২৬৮ ভোট এবং আমার বাংলাদেশ পার্টির আব্দুল মজীদ মোল্লা ঈগল প্রতীকে পেয়েছেন ৪৪২ ভোট। এ আসনে মোট ভোটার ৫ লাখ ২৮ হাজার ৪৪ জন, ভোট পড়েছে ৩ লাখ ৫৮ হাজার ২২০টি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন-এর বিধান অনুযায়ী কোনো প্রার্থীকে বৈধ ভোটের অন্তত এক-অষ্টমাংশ পেতে হয়। তা না হলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই নিয়ম অনুযায়ী পাবনার পাঁচটি আসনে মোট ১৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এসএইচ