ময়মনসিংহ সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ 

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০১:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগের চার জেলায়  সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড।

বুধবার (০৪ মার্চ) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন হল রুমে এ চেক বিতরণ করা হয়।  জেলা প্রশাসক সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময় বিভাগীয় উপপরিচালক সুব্রত কুমার দেবনাথসহ বিআরটিএ এর বিভিন্ন পযার্য়ের কমকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনার ১৩৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে   পাচঁ কোটি উনত্রিশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এসএইচ