লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিপন ওই এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিপনের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৪৬ রাউন্ড গুলি ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ শিপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএইচ