দামুড়হুদায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর মাঝপাড়ায় জমিজমার বিরোধের জেরধরে দু'পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম ঢালী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। আরও তিন জন আহত হয়েছেন।

আহতরা হলেন- শিল্পী খাতুন (৪০) , আরবি খাতুন (৪৫) ও জাহিদুল ইসলাম ঢালী।

বুধবার (২৫ মার্চ) ভোর  ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলামের মৃত্যু হয়। নিহত শহিদুল উপজেলার মুক্তারপুর গ্রামের মাওলা বাক্স ঢালীর ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বুধবার সকালে জাহিদুল ইসলাম ঢালী (২৯) ও বারিক  ঢালী (৪২) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার মুক্তারপুর মাছপাড়া গ্রামে জমিজমার বিরোধের জের ধরে শহিদুল ইসলাম ঢালী ও তার চাচাতো ভাই বারিক ঢালীর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শহিদুল ইসলাম ঢালী, শেফালী খাতুন , আরবী খাতুন ও জাহিদুল ইসলাম গুরুতর আহত হয়। তাদেরকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শহিদুল ইসলামের অবস্থা অবনতি হলে তাকে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে শহিদুল ইসলাম ঢালীর মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বারিক ঢালি ও জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মামলার বাদি নিহতের ভাই শাহিন জানান,  জমি জমার বিরোধের জেরধরে সুপরিকল্পিতভাবে তার ভাই শহিদুল ইসলাম ঢালীকে হত্যা করেছে বারিক গংরা। 

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে  নিহতর ভাই শাহীন বাদী হয়ে থানায় মামলার দায়ের করেছে। নিহতের মরাদেহ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্ত করা হবে বলেও তিনি জানান।

পিএস