নাটোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

নাটোরে সড়ক দুর্ঘটনায় আবদুল আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জেলার সিংড়া উপজেলার বন্দর আড়পাড়া শেরকুল গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের টেলিভিশন সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নাটোর শহর থেকে বাড়ি ফেরার পথে গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ