এমন শিলাবৃষ্টি এর আগে দেখেনি নীলফামারীবাসী

  • নীলফামারী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১২:০৬ পিএম

নীলফামারী জেলার ডোমার ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টিতে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়দের মতে, এর আগে এ ধরণের  শিলাবৃষ্টির ব্যাপকতা কখনও দেখেনি জেলার মানুষ।

শনিবার মধ্যরাতে ঝড়ো হাওয়া আর বৃষ্টির সাথে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ১৫ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে জেলার ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় ভুট্টা, মরিচ, আলু, বোরো ধান তেসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। অনেক স্থানে জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে গাছের পাতা ও কান্ড। এছাড়া শিলাবৃষ্টির তীব্রতায় বহু বসতবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। রাতের অন্ধকারে আতঙ্কিত হয়ে পড়েন লোকজন। অনেকের ঘরের টিনের চাল ফুটো হয়ে ভেতরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েন। শুধু বসতবাড়িই নয়, জেলার বিভিন্ন অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি পূজা মন্ডপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

নীলফামারী জেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান শিলাবৃষ্টির ব্যাপকতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট উপজেলার কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন করছেন। পরিদর্শন শেষে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এম