ময়মনসিংহ: গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ওই শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩ জনে।
হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, গত ১১ এপ্রিল জামালপুর থেকে আসা সাত মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়া ও হার্টে সমস্যা ছিলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩২ জন ভর্তি হয়েছে। এ নিয়ে হাম আক্রান্ত ৭৪ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
পিএস