সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ জ্বালানি তেল জব্দ

  • ‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ করা ১১২০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১০৫০ লিটার ডিজেল এবং ৭০ দশমিক ৫ লিটার অকটেন জব্দ করা হয়। পরে জব্দ করা জ্বালানি পদ্মা ডিপোর পরিচালনা কর্মকর্তা সালেহ সামিরের কাছে হস্তান্তর করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।

এসএইচ