ফরিদপুরে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে  নিহত ২

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৫:৪৬ পিএম
ছবি : সংগৃহীত

ফরিদপুর: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোরে উপজেলার পুলিয়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের পেছনে একই লেনে দ্রুতগতিতে আসা অপর একটি ছোট কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ছোট কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়।

[270422]

নিহতরা হ‌লেন, পিকআপের চালক লালম‌নির হাট সদর উপ‌জেলার বৈরাগী কুমার এলাকার প্রবীর রায় (৩৬) এবং তার সহকা‌রি (‌ হেলপার) জু‌য়েল (১৭)।

নিহত জু‌য়েল কু‌ড়িগ্রাম জেলার ভূরঙ্গমারী উপ‌জেলার আন্ধা‌রিঝার গ্রা‌মের আব্দুল হা‌কি‌মের ছে‌লে।

দুর্ঘটনার খবর পে‌য়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান দুটি জব্দ করে থানায় নেওয়া হয়।

ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ভাঙ্গা থানার ও‌সি মিজানুর রহমান জানান, ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস ওয়ের পুলিয়া ফ্লাইওভারের ওপরে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। দুইজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তু‌তি চলছে।
তি‌নি ব‌লেন, এ ব‌্যাপা‌রে আই‌নি ব‌্যবস্থা গ্রহ‌ণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।

এসআই