বরিশাল নগরীর সৌন্দর্য বর্ধন ও নাগরিক বিনোদনের নতুন সংযোজন হিসেবে চৌমাথা লেকে উদ্বোধন করা হয়েছে দৃষ্টিনন্দন মিউজিক্যাল ফোয়ারা।
বুধবার (২০ মে) রাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আনুষ্ঠানিকভাবে ফোয়ারাটির উদ্বোধন করেন।
হকার উচ্ছেদের পর নতুনভাবে সাজানো চৌমাথা লেকের সৌন্দর্য উপভোগ করতে বিকেল থেকেই সেখানে জড়ো হন হাজারো মানুষ। আলো, পানি ও সুরের মেলবন্ধনে তৈরি মনোমুগ্ধকর এই মিউজিক্যাল ফোয়ারা দেখতে নগরবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন,বিদ্যুৎ সংকট না থাকলে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মিউজিক্যাল ফোয়ারাটি চালু থাকবে। তবে চলমান বৈশ্বিক পরিস্থিতি ও বিদ্যুৎ সংকট বিবেচনায় এটি নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, এই সৌন্দর্য শুধু সিটি করপোরেশনের নয়, বরিশালের সব নাগরিকের। তাই এর রক্ষণাবেক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চৌমাথা লেকের বর্তমান রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেন দর্শনার্থীরা। তাদের ভাষ্য, এমন উদ্যোগ স্থায়ীভাবে চালু থাকলে এটি বরিশালের অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হবে এবং প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতবিএনপির নেতারা বলেন, অল্প সময়ের দায়িত্বকালেই প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন নগর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে দৃশ্যমান পরিবর্তন এনেছেন। বিশেষ করে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও জনবান্ধব উদ্যোগ নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিসিসির সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, আ.ন.ম সাইফুল আহসান আজিম, মাজহারুল ইসলাম জাহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এম