ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

  • কুড়িগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০৪:০০ পিএম
ছবি : প্রতিনিধি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলেমন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের বাসিন্দা এবং চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

রোববার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে চর বড়লই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোলেমন আলী মৃত সোনাউল্লা বানিয়ার ছেলে।

[276496]

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোলেমন আলী গরু-ছাগল নিয়ে চরের দিকে ঘাস খাওয়ানোর উদ্দ্যেশ্য প্রস্তুতির সময় বাড়ির পাশে বৈদ্যুতিক তারের সঙ্গে একটি বাঁশ আটকে ছিল। বিষয়টি বুঝতে না পেরে তিনি ওই বাঁশে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পরিবার ও এলাকাবাসীর কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ দাপনের অনুমতি দেয়া হয়েছে। 

এসআই