সেনবাগে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • নোয়াখালী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ১২:৩১ পিএম
ছবি : প্রতিনিধি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে মো. হোসেন আহম্মদ (৪৫) নামে এক অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কালারাইতা গ্রামের রাশাদ দরবেশের বাড়ির একটি গাছের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সেনবাগ থানার এসআই আব্দুল লতিফের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে।

[276671]

পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিহত হোসেন আহম্মদ পশ্চিম কালারাইতা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এর আগে বুধবার রাতে সেনবাগে নিখোঁজের একদিন পর মো. মারুফ (২১) নামে আরও এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া হাজীবাড়ির পাশের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসআই