পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ১২:৩৬ পিএম

ঢাকা: বাংলা পঞ্জিকা অনুযায়ী পৌষ-মাঘে শীতের প্রকোপ বেশি থাকলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। তবে পুরোপুরি শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে আরও এক মাসের বেশি সময়।

কবে নামবে শীত এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সাংবাদিকদের জানিয়েছেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় শীতের অনুভূতি শুরু হতে পারে।

[276819]

তিনি আরও জানান, এবার ফেব্রুয়ারি পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এসময় রাজধানীর তাপমাত্রা নেমে আসতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ মতে, নভেম্বরের প্রথম সপ্তাহেই দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের আগমন ঘটতে পারে। তবে তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে, আর জানুয়ারিতে তীব্রতা থাকবে সবচেয়ে বেশি।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে বলেও জানান তিনি।

এসআই