হানিফ পরিবহনের নিচে মোটরসাইকেল, চালক নিহত

  • বরিশাল প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০২:৪৯ পিএম
ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার(১৬ অক্টোবর)  সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু মাঝি স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোমান জানান, ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসটির নিচে ঢুকে গেলে চালক অপু মাঝি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর হানিফ পরিবহনটি আটক করা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পিএস