ময়মনসিংহ: ময়মনসিংহের পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পৌর ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়,আজকের পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমি খারিজের ব্যাপারে তথ্য জানতে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের কাছে গেলে অফিসে চায়ের আড্ডায় মজে থাকতে দেখেন নায়েব আবুল কালামকে।
দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন সাংবাদিক অনিক খান ও তার তিন সহকর্মী। চায়ের আড্ডা শেষে দুপুর দেড়টার দিকে নায়েব আবুল কালাম অফিস থেকে বের হয়ে চলে যেতে থাকেন। সাংবাদিক অনিক খান নায়েব আবুল কালামকে ডাক দিয়ে তার তথ্যের বিষয়ে জানতে চাইলে নায়েব রাগান্বিত হয়ে তার অফিসের স্টাফদের ডেকে সাংবাদিক অনিক খানকে ভেতরে রেখে মেইন গেট বন্ধ করে দিতে বলেন। এসময় অনিক খানের সাথে থাকা নাগরিক টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার আলাদিন সানি ও সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত তাকে কেন গেইট বন্ধ করবেন একথা জিজ্ঞাস করলে সে সাংবাদিকদের উদ্দেশে বলে মাস্তানি করতে আইছস। আরো অফিসের স্টাফদের ডেকে বলে সাংবাদিক আসলেই বাইন্ধা পিডাবি। আর ধরে একেবারে জেলে ঢুকাই দিমু।
তথ্যের ব্যাপারে জানতে চাইলে সে বলে এখানে কোনো মার্ডার হয়নি কিসের তথ্য দিবো। এখানে কি কোনো মার্ডার হয়েছে? আপনি তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।
আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার অনিক খান বলেন, নতুন জরিপের জন্য আমার বাবার জমির খারিজ প্রয়োজন তবে এখন কি আমার বাবার জমির খারিজ তথ্য জানার জন্য তথ্য অধিকারে আবেদন করতে হবে?
এর আগে তথ্য জানতে চাইলে দুর্ব্যবহার ও আক্রমণাত্মক আচরণ করেন বলে অভিযোগ করেছেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর। কয়েকদিন আগে আবুল মনসুর আহমেদ ঘোষ লেনদেনের অভিযোগের ব্যাপারে ময়মনসিংহ পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের নিকট জানতে চাইলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন ও তাকে শারীরিকভাবে হেনস্থা করেন।
ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের এমন সৌজন্যমূলক ও আক্রমণাত্মক আচরণের অভিযোগ নিয়ে সহকারী কমিশনার ভূমি মো. জাকারিয়া হোসেন এর কার্যালয়ে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোন ধরনের কথা না বলে তার অফিসের স্টাফদের সঙ্গে নিয়ে অফিসে তালা দিয়ে বের হয়ে চলে যান।
পিএস