দুর্বৃত্তদের প্রতিহত করা সবার কাজ: অর্থমন্ত্রী

  • চট্টগ্রাম প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুর্বৃত্তরা দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত করতে চাইছে। তাই দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে। দুর্বৃত্তদের প্রতিহত করার কাজ সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সবার। এটি সবার স্বার্থে, শুধু সরকারের স্বার্থে নয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিগত সময়ে অর্থনীতি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল। সেখান থেকে বেরিয়ে আসতে চান তারা। দেশের প্রত্যেক মানুষকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক অগ্রগতির পথে এগোতে হবে। শুধু রাজনীতির গণতন্ত্রায়নের মাধ্যমে কোনো দেশ এগোতে পারে না।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, যাতে প্রতিটি মানুষ এতে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে। এর জন্য দেশকে স্থিতিশীল রাখা জরুরি।

পিএস