টাঙ্গাইল: জেলার কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় চট্রগ্রাম মেইল নামের ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সাথে টাঙ্গাইলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের মাষ্টার আব্দুল মান্নান জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বগামী “চট্রগ্রাম মেইল-৩৭ আপ লোকাল” ট্রেনটি কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় পৌছালে একটি বগি লাইচ্যুত হয়ে পড়ে। এতে করে টাঙ্গাইলের সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জামালপুর থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে। দুপুর নাগাদ ট্রেনটি উদ্ধার শেষে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলেও আশা প্রকাশ করছেন স্টেশন মাষ্টার।
সোনালীনিউজ/ঢাকা/আকন