ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ডে আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এ দিন সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ তাকে আদালতের হাজতখানায় এনে রাখা হয়। পরে শুনানির জন্য পুলিশি পাহারায় তাকে সন্ধ্যা ৬টায় আদালতে তোলা হয়।
পিএস