ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবার মাধ্যমে ঘরে বসেই দান করা এবং হজ্জ ও উমরাহ পালনের প্রস্তুতি নেওয়া এখন আরও সহজ ও নিরাপদ। হজ্জ ও উমরাহ সেভিংস স্কিম গ্রাহকদের ধাপে ধাপে অর্থ সঞ্চয় করতে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার মাধ্যমে পবিত্র হজ্জ ও উমরাহ পালন সহজতর করে। হজ্জ সেভিংস অ্যাকাউন্ট এক থেকে পঁচিশ বছরের মেয়াদে খোলা যায়, আর উমরাহ সেভিংস এক থেকে বার বছরের মেয়াদে মাসিক কিস্তিতে টাকা জমা করার সুবিধা দেয়। মুদারাবা পদ্ধতিতে সর্বোচ্চ মুনাফা প্রদান করা হয়।
ডিজিটাল দান বক্সের মাধ্যমে নগদ ছাড়াই সেলফিন, ব্যাংকিং অ্যাপ বা কিউআর কোড ব্যবহার করে মুহূর্তে দান বা অনুদান দেওয়া সম্ভব। এটি পূর্ণ গোপনীয়তা এবং তাৎক্ষণিক লেনদেন নিশ্চিত করে। স্থানীয় মসজিদ, ইয়াতীমখানা বা দাতব্য প্রতিষ্ঠানে দ্রুত অর্থ পৌঁছানোর সুবিধা দানপ্রক্রিয়াকে স্বচ্ছ ও কার্যকর করেছে।
গ্রাহক যেকোনো শাখা, উপ-শাখা, এজেন্ট আউটলেট বা সেলফিন অ্যাপের মাধ্যমে হিসাব খোলার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে মাসিক কিস্তি ও অনুদানের টাকা জমা দেওয়ার ব্যবস্থা রাখতে পারেন। প্রযুক্তি ও আমানতদারিতার সংমিশ্রণে ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা পূরণের বিশ্বস্ত ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
এসএইচ