রেমিট্যান্স গ্রাহকদের জন্য আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করল ইসলামী ব্যাংক

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ১১:১০ এএম

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই উদ্যোগে অংশ নিয়ে গ্রাহকরা বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, Western Union-এর মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠালে প্রতিদিন লটারির ভিত্তিতে দুইজন গ্রাহক পাবেন গিয়ারযুক্ত বাইসাইকেল। এছাড়া প্রতিটি যোগ্য গ্রাহকের জন্য রয়েছে নিশ্চিত উপহার হিসেবে দেয়াল ঘড়ি।

ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকের জন্য রাখা হয়েছে মেগা পুরস্কার—একটি ইলেকট্রিক বাইসাইকেল। এই বিশেষ অফারটি চলবে ১ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত।

গত ২৯ এপ্রিল রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইউনিয়নের দক্ষিণ এশিয়ার রিজিওনাল অপারেশন ম্যানেজার ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার শিহাব হাসান গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহ আরও বাড়বে এবং গ্রাহকদের মধ্যে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা উৎসাহিত হবে।

এম