জরুরি চাহিদা মেটাতে তিন লাখ টন ডিজেল আমদানি অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৯:১৭ এএম

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অস্থিতিশীল বৈশ্ব্বিক পরিস্থিতির প্রভাব কমাতে ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানের নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

২৬ মার্চ বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় কমিটির আহ্বায়ক, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় বিশেষভাবে আলোচনা করা হয় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে সৃষ্ট আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং তার প্রভাব দেশীয় জ্বালানি সরবরাহে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন (৫৫ শতাংশ) ইএন৫৯০ (১০ পিপিএম) মানের ডিজেল সরাসরি আমদানি করা হবে। এছাড়া সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে ২ লাখ মেট্রিক টন ইএন৫৯০ ইউরো-৫ মানের ডিজেল আমদানি করা হবে।

সূত্ররা জানান, দেশের জ্বালানি সরবরাহকে স্বাভাবিক রাখা এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলা করার উদ্দেশ্যেই এই জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এম