একসপ্তাহে বিনিয়োগকারীরা হারাল ২ হাজার ৬৫৮ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০১:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে পাঁচ কার্যদিবস লেনদেন হয়েছে। এর মধ্যে দুই কার্যদিবস সূচক কমেছে আর তিন কার্যদিবস সূচক বেড়েছে। যোগ-বিয়োগ করে সপ্তাহটিতে প্রধান সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে বাজার মূলধন কমেছে। ডিএসইর সাপ্তাহিক লেনদেন প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৩৩৬ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ২ হাজার ৬৫৮ কোটি টাকা বা ০.৩৯ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৩৯৭ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৫১ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪৬ কোটি ১২ লাখ টাকার বা ৬ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বা ০.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৬৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৫ টির বা ৫২.৫৬ শতাংশের, কমেছে ১৪৫ টির বা ৩৭.১৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির বা ১০.২৫ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৬৩ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বা ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪৭১৫পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৫ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮ টির দর বেড়েছে, ১২৫ টির দর কমেছে এবং ২২ টির দর অপরিবর্তিত রয়েছে।

পিএস