ঢাকা: ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল রোববার (২৮ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ মিছিল করেন।
এদিকে বিক্ষোভ শুরুর আগেই ইসলামী টাওয়ারে নিচে পুলিশের অবস্থান দেখা যায়। তবে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নির্ধারিত সময়ে কর্মসূচি শুরু করেন। কিছু সময় অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন।
[272522]
এরআগে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালসহ সাত দফা দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরবর্তীতে খুরশিদ আলমসহ পুরো বোর্ড বাতিল করে বাংলাদেশ ব্যাংক।
এরপর থেকে যোগ্য ব্যক্তিদের দিয়ে নতুন বোর্ড গঠনের দাবিতে আন্দোলন করে আসছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে। তাদের দাবি, ইসলামী ব্যাংকিং বুঝে এমন ব্যক্তিদের দিয়ে নতুন পর্ষদ গঠন করা হোক।
এসআই