সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৩:০০ পিএম
ফাইল ছবি

ঢাকা: সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরত কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন সোমবার (০৭ সেপ্টেম্বর) প্রায় ৬ হাজার গ্রাহক ২৫০ কোটি টাকা ফেরত পেয়েছেন।

১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের আবেদন জমা পড়ে। তবে মুনাফা পাওয়ার আশায় অনেক গ্রাহক আবেদন প্রত্যাহার করে আমানত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ৭ সেপ্টেম্বর থেকে ব্যাংকটির অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও চালু হয়েছে। মেয়াদি আমানত এখনই পুরোপুরি তুলে নিলে কোনো মুনাফা পাওয়া যাবে না; আমানত চালু রাখলে চুক্তি অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।

এএইচ/পিএস