শাহ্জালাল ইসলামী ব্যাংকে ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি : প্রতিনিধি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে ঝুঁকিভিত্তিক তদারকি সম্পর্কে সচেতনতা ও ধারণা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘রিক্স বেজড সুপারভিশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর বোর্ড অব ডিরেক্টরস’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের (এসপিসিডি) পরিচালক মোহাম্মদ আবদুর রব এবং বাংলাদেশ ব্যাংকের একই বিভাগের অতিরিক্ত পরিচালক মিস সিরাজুম মুনীরা আলোচক হিসেবে উপস্থিত থেকে রিস্ক বেইজড সুপারভিশনের উপর বিশেষ বক্তব্য প্রদান করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জি. মো. তৌহীদুর রহমান। আলোচকবৃন্দ আরবিএস কাঠামো, পর্ষদের ভূমিকা, ঝুঁকি সংস্কৃতি ও পর্ষদ মূল্যায়নের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. মশিউর রহমান চমক, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম, মোয়াল্লেম এ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম. এম. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব মো. আবুল বাশার এবং ব্যাংকের এসইভিপি ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস-সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি সম্পর্কে পরিচালনা পর্ষদের সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে কার্যকর ধারণা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আরবিএস বিষয়ক উক্ত সচেতনতা প্রোগ্রামটি ব্যাংকের সার্বিক ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি ইতিবাচক ভূমিকা রাখবে।

পিএস