কুমিল্লায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি : প্রতিনিধি

ঢাকা: গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল ও কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সিআরএম বুথের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ, রিকভারি-২ এর ইভিপি মো. হুমায়ুন কবীর মিয়া, ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক নুরুল আলম মীর এবং ময়নামতি শাখার ব্যবস্থাপক মো. মিজানুর রহমান-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীগণ এই সিআরএম বুথ থেকে ২৪ ঘন্টা নগদ টাকা উত্তোলন, জমা এবং ব্যালেন্স চেক করতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদেরকে আরো অধিকতর সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম ও সিআরএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে। 

পরবর্তীতে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন। “এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পিএস