বারাকা পতেঙ্গা পাওয়ারের মুনাফা বেড়েছে দ্বিগুণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০২:১৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের (বিপিপিএল) ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানির মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানিটির প্রকাশিত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এদিন পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে বারাকা পতেঙ্গা পাওয়ারের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৬৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬৮ পয়সা বা প্রায় ১০৩ শতাংশ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৩ কোটি ২০ লাখ টাকা। গত বছরের একই সময়ে মুনাফা ছিল ১১ কোটি ৪১ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ১০৩ শতাংশ।

এএইচ/পিএস