ঐতিহ্যবাহী ঢাকা কলেজের বাংলা বিভাগের ২০০৯–১০ সেশনের সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন সুদৃঢ় করতে ২২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত শিক্ষার্থীদের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, ঢাকা কলেজ বাংলা বিভাগ অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরও সুসংগঠিত করা এবং ২০০৯–১০ সেশনের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করাই এই আহ্বায়ক কমিটি গঠনের মূল উদ্দেশ্য।
নতুন কমিটিতে মুনীর হুসাইনকে আহ্বায়ক এবং আতিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল, মো. শাহেদ রাজিব, মো. আব্দুল বারেক, মো. নাসির উদ্দীন ও রিজুয়ান সনি।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পিয়াল হাসান, শহিদুল ইসলাম হাওলাদার, শাহানুর আলী ইমন, মো. সাইফুল ইসলাম-১, মো. সাইফুল ইসলাম-২, সজিব আহমেদ, মজিবুর রহমান, ইসহাক হোসাইন, এস এম খায়ের সজীব, শাহীন মাহমুদ, খলিলুর রহমান স্বাধীন, নুরুল আমিন, শরীফ আহমেদ, কাওসার সাউদ ও মো. মনির আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
এম