পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
পাশাপাশি মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ সেবাগ্রহীতাদের সেবা দেওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এর আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা হুঁশিয়ারি দেন যে, জুলাই সনদ দ্রুত বাস্তবায়িত না হলে সাধারণ মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। এমন পরিস্থিতির মধ্যেই পুলিশের শৃঙ্খলা ও জনসেবার মান নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঝটিকা সফর ও কড়া নির্দেশনা বিশেষ তাৎপর্য বহন করছে।
এসএইচ