নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:০৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করছে চিফ রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২ মে) জাতীয় নাগরিক পার্টি-এনসিপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে এনসিপিকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এর আগে হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে ইসি নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেয়। ইসি জানায়, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের এই নির্দেশ দেওয়া হয়েছে।
 
এম