শয়তানের দোহাই দিয়ে একাধিক পরকীয়া, আভরালের কীর্তি ফাঁস!

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০৭:২২ পিএম

সমসাময়িক সংগীত অঙ্গনে কণ্ঠশিল্পী ও সুরকার হিসেবে পরিচিতি পাওয়া আভরাল সাহির ব্যক্তিজীবন ঘিরে সম্প্রতি নানা বিতর্ক সামনে এসেছে। বিভিন্ন সূত্রের দাবি, প্রায় আট বছরের বৈবাহিক জীবনের বাইরে একাধিক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক কনটেন্ট ক্রিয়েটর আমায়রা প্রিয়ার সঙ্গে আভরালের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। তাদের কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ওই কথোপকথনে দুজনের মধ্যে ঘনিষ্ঠ ও রোমান্টিক আলাপের ইঙ্গিত পাওয়া যায় বলে দাবি করা হচ্ছে। এমনকি ব্যক্তিগত উপহার দেওয়ার প্রসঙ্গও সেখানে উঠে এসেছে বলে বিভিন্ন সূত্র উল্লেখ করেছে।

অভিযোগ রয়েছে, সংগীত ও নাটকের কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি কয়েকজন নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছিলেন। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা যায়, প্রায় আট বছর আগে ফাহিনা আক্তার রিমা নামের এক নারীকে বিয়ে করেন আভরাল। পরবর্তীতে তার প্রকৃত নাম জাবেদ হোসেন রাসেল বলে জানা যায়। প্রথম সন্তানের জন্মের পর ভবিষ্যৎ আইনি জটিলতা এড়াতে তারা নতুন করে কাবিননামা সম্পন্ন করেন বলেও পারিবারিক সূত্রে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারসহ সুখী জীবনের ছবি দেখা গেলেও, পারিবারিক অন্দরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছে বলে ঘনিষ্ঠদের দাবি। বিশেষ করে আমায়রা প্রিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের সময় আভরাল নাকি নিজের আচরণের জন্য ‘প্রলোভন’ বা ‘ভুলের প্রভাব’কে দায়ী করেছেন। তবে এসব বিষয় নিয়ে তার সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আভরাল সাহির ও আমায়রা প্রিয়ার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এম