বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে। এবার তার নাম জড়িয়েছে সহকর্মী ও ভারতীয় রাজনীতিক চিরাগের দেওয়ানের সঙ্গে।
দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন কঙ্গনা। স্পষ্ট ভাষায় তিনি বলেন, চিরাগের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই—তারা শুধু ভালো বন্ধু। এমনকি রসিকতা করে যোগ করেন, “আমাদের মধ্যে সত্যি কোনো সম্পর্ক থাকলে এতদিনে সন্তান হয়ে যেত।”
কঙ্গনা ও চিরাগের পরিচয় প্রায় দেড় দশক আগের। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মিলে না মিলে হম’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। যদিও ছবিটি বক্স অফিসে সফল হয়নি, তবে তাদের অনস্ক্রিন রসায়ন নজর কাড়ে দর্শকদের।
পরবর্তীতে কঙ্গনা বলিউডে নিজের অবস্থান শক্ত করেন, অন্যদিকে চিরাগ পাসোয়ান রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। সম্প্রতি ভারতের সংসদ ভবনে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পরই নতুন করে গুঞ্জনের সূত্রপাত হয়।
সংসদে তাদের হাসি-ঠাট্টা, আড্ডা ও বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে অনেকে ধারণা করেন, পুরনো সম্পর্ক নতুন মোড় নিয়েছে। তবে কঙ্গনার বক্তব্যে স্পষ্ট—এই সম্পর্কের ভিত শুধুই বন্ধুত্ব, এর বেশি কিছু নয়।
এম