৭ বছরের সংসার ভাঙছে সাবিলার, জানা গেল পরকীয়া প্রেমিকের নাম

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৯:৩৯ পিএম

শোনা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের বিচ্ছেদের গুঞ্জন! বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, সাবিলা তার স্বামী নেহাল তাহেরের সঙ্গে ৭ বছরের সংসার জীবনের ইতি টানতে যাচ্ছেন।

বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে, বিচ্ছেদের আগে কয়েক মাস ধরে আলাদা রয়েছেন সাবিলা-নেহাল।

সাবিলার একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে বিচ্ছেদ নিয়ে খবরের সত্যতা পাওয়া গেছে!

‘রকস্টার’ সিনেমার চিত্রগ্রাহক আব্দুল মামুন ও চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে মূলত এই আলোচনা শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, সিনেমাটির শুটিং সেট থেকেই নাকি সাবিলা নূরের সঙ্গে ডিওপি আব্দুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সঙ্গে প্রেমে রূপ নিয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

সূত্রের দাবি, এই সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। ডিওপি আব্দুল মামুনের সঙ্গে তার নাম জড়ানোর পর থেকে স্বামী ও পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে।

এই নতুন সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। কিন্তু হঠাৎ করেই ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকেই স্বামী ও পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে আগাচ্ছে বলে জানা গেছে।

যদিও প্রকাশিত এসব খবরে, সাবিলা নূর কিংবা তার স্বামী নেহালের কোনো মন্তব্য জানা যায়নি। গুঞ্জন কতটা সত্যি বা আসল সত্য কবে সামনে আসবে, সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে।

২০১৯ সালের ৭ ডিসেম্বর ভালোবেসে পারিবারিকভাবে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন।

২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা। শুরুতে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে থিতু হন নাটকে। এরপর নাম লেখান চলচ্চিত্রে।

দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান তিনি। এই অভিনেত্রীর আরেকটি আলোচিত সিনেমা হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’।

সাবিলার আরেকটি সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’ মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে আগামী বছর ঈদুল আযহায়। যেখানে তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ।

এম