আজ রাজধানীতে মেগা কনসার্ট: গাইবেন জেমস, ওয়ারফেজ, আর্ক, শূন্য ও অর্থহীন

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ১০:৫৪ এএম

বাংলাদেশের রক সংগীতপ্রেমীদের বস রাজধানীর যমুনা কার্নিভাল এরেনায় আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে  ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক মেগা কনসার্ট। দেশের জনপ্রিয় রক ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এ কনসার্টে থাকছে বড় চমক।

কনসার্টটির বড় আকর্ষণ হচ্ছে, দীর্ঘ ১২ বছর পর ওয়ারফেজের সঙ্গে স্টেজে পারফর্ম করবেন গিটারিস্ট ও সংগীতশিল্পী অনি হাসান। এতে আরও পারফর্ম করবে নগর বাউল জেমস, এআরকে (হাসান), ওয়ারফেজ, অর্থহীন, শূন্য এবং এ কে রাহুল।

সম্প্রতি এ আয়োজনকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হয়েছে ‘রক এন রিদম ৫: নো লিমিটস ইন দ্য জোন’র প্রেস মিট। এতে উপস্থিত ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের টিপু, অর্থহীন ব্যান্ডের শিশির এবং শূন্য ব্যান্ডের লাবিব ও ইশমাম। অনুষ্ঠানে তারা কনসার্টটি নিয়ে নিজেদের প্রত্যাশা ও সংগীতপ্রেমীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আয়োজন সম্পর্কে অ্যাডভেনটর কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জনি বলেন, রক এন রিদম’র পঞ্চম সিজনে আমরা এমন কিছু নতুনত্ব নিয়ে আসছি, যা বাংলাদেশের কনসার্টের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়, বরং দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন একটি অ্যাম্বিয়েন্স ও অভিজ্ঞতা তৈরি করা। আমরা বিশ্বাস করি, এবারের আয়োজন বাংলাদেশের রক মিউজিকপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও জানান, এবারের আয়োজনটি চলতি বছরের অন্যতম বড় কনসার্ট হিসেবে দর্শকদের সামনে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। ওপেন-এয়ার ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ায় দর্শকেরা খোলা আকাশের নিচে প্রিয় শিল্পীদের সরাসরি পরিবেশনা উপভোগ করার পাশাপাশি একটি প্রাণবন্ত কনসার্টের আবহ অনুভব করতে পারবেন।

এম