ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহসহ হামে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহসহ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৮ শিশু।
রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহসহ হামে যে ১০ শিশুর মৃত্যু হয়েছে তাদের মধ্যে হাম সন্দেহে ৬ শিশু আর নিশ্চিত হামে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে ১৫১ শিশু আর নিশ্চিত হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে।
আর গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৮ শিশু আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫০ শিশু। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সন্দেহসহ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৮ শিশু।
পিএস