হাম সন্দেহে আরও তিন শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৪৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৪ জন হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের আর সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে ৯৮০ জনের শরীরে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১ হাজার ৮৪ জন। আর ৯ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জন।

১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬২ হাজার ২৯২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ জনের মৃত্যু হয়েছে। আর ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৩৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ৯ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।

পিএস