ডেঙ্গুতে নিভে গেল আরও ৪ জনের প্রাণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৬:০৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৮ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একজন, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একজন এবং ময়মনসিংহ বিভাগের দুইজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।

অক্টোবরের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ১২৩ জন। সব মিলিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বরিশাল বিভাগে ২৩১ জন, চট্টগ্রাম বিভাগে ২৯৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪৬ জন, খুলনা বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে ৮ জন।

পিএস