হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪১২

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৮:৫৫ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৪১২ জন।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ২৫ হাজার ১০৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩১ জন।
 
গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৩১৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৯২ হাজার ১৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

পিএস