ঢাকা: হাম উপসর্গে দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণ গেল ১ হাজার ২৮২ শিশুর। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১ হাজার ২২৫ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৮৭ জন এবং উপসর্গে ১ হাজার ১৩৮ জন আক্রান্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৮২ জনে পৌঁছেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৪ হাজার ৪৯ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের।
পিএস