ঢাকা: হাম উপসর্গে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাম ও উপসর্গে প্রাণ গেল ১ হাজার ২৮৯ শিশুর। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ১ হাজার ৪৪৪ শিশু আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৮৭ জন এবং উপসর্গে ১ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৮৪ শিশুর মৃত্যুর হয়েছে। আর হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ শিশু।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনের। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের।
পিএস