ঢাকা: মার্কিন শুল্ক নীতিকে ঘিরে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা সোনার নিরাপদ বিনিয়োগের আকর্ষণ বাড়লেও শুক্রবার স্বর্ণের দাম স্থির ছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ১৮৫.৫৪ ডলারে স্থির ছিল। ফেব্রুয়ারিতে এ পর্যন্ত ধাতুটির দাম ৬.৫% বেড়েছে, ফলে সাত মাসে মোট বৃদ্ধি দাঁড়িয়েছে ৫৮%।
এদিকে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন সোনা ফিউচার ০.১% বেড়ে ৫ হাজার ২০১.৭০ ডলারে পৌঁছেছে।
মার্কিন ১০-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন এদিন তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, ফলে সুদবিহীন সোনা ধরে রাখার সুযোগ-ব্যয় কমে যায়।
মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ১০% বৈশ্বিক আমদানি শুল্ক আরোপ শুরু করেছে। তবে কিছু দেশের ক্ষেত্রে এ হার ১৫% পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।
তথ্য অনুযায়ী, গত সপ্তাহে নতুন করে বেকার ভাতার আবেদনকারীর সংখ্যা সামান্য বেড়েছে, তবে ফেব্রুয়ারিতে বেকারত্বের হার স্থিতিশীল ছিল।
এদিকে স্বর্ণের দাম অপরিবর্তিত থাকলেও স্পট মার্কেটে সিলভারের দাম ১.৮% বেড়ে প্রতি আউন্স ৮৯.৯২ ডলারে পৌঁছেছে। যা মাসিক ভিত্তিতে ৬.২% বৃদ্ধির পথে রয়েছে।
আর প্লাটিনামের ৪.১% বেড়ে চার সপ্তাহের সর্বোচ্চ ২ হাজার ৩৬৪.৮৪ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৬% বেড়ে ১ হাজার ৮১২.২৫ ডলারে দাঁড়িয়েছে।
পিএস