সৌদি আরবের অ্যামেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের রাতভর ড্রোন হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ ।

খবরে বলা হয়, রাতভর ইরানের হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দূতাবাসটি বন্ধ ঘোষণা করা হয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদের মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ।

দূতাবাসের পক্ষ থেকে একই সঙ্গে রিয়াদ, জেদ্দাহ ও ধাহরানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। নিরাপদ আশ্রয়ে অবস্থান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের বাড়িতে অবস্থান করার অনুরোধ জানিয়েছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন শহরে প্রায় এক লাখ মার্কিন নাগরিক বসবাস করছেন। বর্তমান পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এসএইচ