শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে হামলা, নিখোঁজ শতাধিক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৪:২৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে। এতে জাহাজটির ৭৮ নাবিক আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১০১ জন। এছাড়া ৩২ নাবিককে উদ্ধার করা হয়েছে। 

বুধবার শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। 

শ্রীলঙ্কা তাদের জলসীমার কাছে ডুবন্ত ইরানি ফ্রিগেট থেকে ‘গুরুতর আহত’ ৩২ নাবিককে উদ্ধার করেছে। আইআরআইএস দেনা নামের যুদ্ধজাহাজটি থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হচ্ছিল বলে জানিয়েছে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে জানান, শ্রীলঙ্কার সামরিক বাহিনী এসব নাবিককে উদ্ধার করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, জাহাজটিতে ১৮০ জন ক্রু ছিল। তাদের মধ্যে আহত নাবিকদের শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিএস