জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, আরও বেড়েছে দাম

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০১:২৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসন পুরো মধ্য প্রাচ্যে ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা জ্বালানি তেলের বাজারেও। বিশ্ব তেলের বাজারে অস্থিরতা চরম আকারে পৌঁছে যাচ্ছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত তেলের দাম প্রায় ৪২% পর্যন্ত বেড়ে গেছে। খবর গালফ নিউজের 

শনিবার (৭ মার্চ) দুপুর ৩টার দিকে লাইভ মার্কেট ডেটায় দেখা যায়, ওয়েস্ট টেক্সাস ইনটারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম ৯২.৬২ ডলার প্রতি ব্যারেলে উঠেছে। রোববার (৮ মার্চ) তা ৯৩.৩২ ডলারে দাড়িয়েছে। এটি শুক্রবারের থেকে ৩ ডলার বেশি। এর আগের দিন বৃহস্পতিবার থেকে শুক্রবারে দাম ৭.৫৩ ডলার বা ৯.৩০% বেড়েছিল।

বিশ্ববাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড-এর দামও দ্রুত বাড়ছে। মুরবান ক্রুড তেলের দাম ১০২.২০ ডলার ছাড়িয়ে গেছে। যা শুক্রবারেই ৬.০৪ ডলার বা ৬.৩৯% বেড়েছিল।

এছাড়া প্রাকৃতিক গ্যাসের দামও বেড়েছে। ন্যাচারাল গ্যাসের দাম উঠেছে ৩.১১৬ ডলার। যা আগের ৩.০৯১ ডলার থেকে কিছুটা বেশি।

পিএস