আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সরবরাহ সংকট এবং ভূরাজনৈতিক অস্থিরতা এই দামের ঊর্ধ্বগতির পেছনে প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে।
বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের জুন চুক্তির দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৯.৯৪ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ১.৯১ ডলার বা প্রায় ১.৬ শতাংশ বেশি। এর আগের সেশনেও এই সূচক ৬ শতাংশের বেশি বেড়েছিল, ফলে টানা নয়দিন ধরে ব্রেন্টের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
এদিকে, বেশি লেনদেন হওয়া জুলাই ডেলিভারির চুক্তির দামও বৃদ্ধি পেয়েছে। এই চুক্তির মূল্য ৯৪ সেন্ট বেড়ে ১১১.৩৮ ডলারে দাঁড়িয়েছে, যা আগের দিন প্রায় ৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
অন্যদিকে, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর জুন চুক্তির দাম ৬৩ সেন্ট বা প্রায় ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে উঠেছে। আগের সেশনে ডব্লিউটিআই ৭ শতাংশ পর্যন্ত লাফ দিয়েছিল এবং সাম্প্রতিক ৯ দিনের মধ্যে ৮ দিনই ছিল ঊর্ধ্বমুখী।
এম