মুজতাবা খামেনির প্রথম বক্তৃতায় কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দেওয়া বিবৃতিতে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, তা না হলে ইরান হামলা চালাবে।

মোজতবা খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দেয়, কিন্তু এই দেশগুলোতে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হবে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ২৮ ফেব্রুয়ারি তীব্র রূপ নেয়, যখন ইরানে হামলা শুরু হয়। প্রথম দিনের হামলায় নিহত হন পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ৮ মার্চ মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার তিনি প্রথমবারের মতো রেকর্ডকৃত বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছেন।সূত্র: আল–জাজিরা।

এসএইচ