ঢাকা: ইসরায়েলের হামলায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি এবং বাসিজ ইউনিটের কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হওয়ার পর দেশটির সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, লারিজানিকে হত্যার ‘সমুচিত জবাব’ দেওয়া হবে।
এক বিবৃতিতে হাতামি বলেন, “উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু জায়নিস্ট শাসনের বিরুদ্ধে একটি সমুচিত জবাব দেওয়া হবে, যাতে তাদের অনুতাপ হয়।”
লারিজানি এবং অন্যান্য ‘শহীদদের’ মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন হাতামি।
বিপ্লবী গার্ড বাহিনী ইতোমধ্যে লারিজানিকে হত্যার ‘প্রতিশোধ’ নিতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী সোমবার রাতে ইরানের রাজধানী তেহরান এবং শিরাজ ও তাব্রিজ শহরে একযোগে হামলা চালায়। এর মধ্যে তেহরানে দুটি হামলায় আলি লারিজানি ইসরায়েলি ও গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন।
পিএস