ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এতে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক একাধিক পোস্টকেও ‘মিথ্যা’ বলে দাবি করেন, যদিও নির্দিষ্ট করে কোন বক্তব্যকে তিনি মিথ্যা বলেছেন তা উল্লেখ করেননি।
ঘালিবাফ বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ— এ সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে নয়, বাস্তব পরিস্থিতির ভিত্তিতেই নির্ধারিত হবে। তার ভাষ্য অনুযায়ী, প্রণালিতে জাহাজ চলাচল নির্ধারিত রুট অনুসারে এবং ইরানের অনুমতি সাপেক্ষেই পরিচালিত হবে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে এমন বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এম