ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। এতে করে আরও সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

স্টারমারের কাছে লেখা চিঠিতে স্ট্রিটিং লেখেন, তিনি তার (স্টারমার) নেতৃত্বে আস্থা হারিয়েছেন। সুতরাং সরকারি পদে থাকা তার জন্য আর সম্মানজনক হবে না এবং নীতিগতভাবেও ঠিক হবে না।

চিঠিটি এক্সে শেয়ার করেছেন স্ট্রিটিং। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, এটি স্পষ্ট যে, কিয়ার স্টারমার আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দিতে পারবেন না।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে স্ট্রিটিং লেখেন, “যেখানে আমাদের দূরদৃষ্টি দরকার, সেখানে আমাদের আছে শূন্যতা। যেখানে আমাদের দিক নির্দেশনা দরকার, সেখানে আমরা ভেসে চলছি।”

ওয়েস স্ট্রিটিং শিগগিরই লেবার পার্টির নেতৃত্বের জন্য স্টারমারকে চ্যালেঞ্জ জানাতে চলেছেন বলে জল্পনা ডালপালা মেলেছিল আগেই। এর মধ্যেই তার পদত্যাগের খবর এল।

তবে স্ট্রিটিং এখনও স্টারমারকে আনুষ্ঠানিকভাবে কোনও চ্যালেঞ্জ ছুড়ে দেননি। লেবার পার্টির নিয়ম অনুযায়ী, নেতৃত্বের জন্য প্রতিযোগিতায় নামতে গেলে স্ট্রিটিংকে অন্তত ৮১ জন এমপি’র সমর্থন জোগাড় করতে হবে।

পিএস