বড় পতনের মুখে স্বর্ণ

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০২:২১ পিএম
ফাইল ছবি

ঢাকা: আগের দিনের মতো বুধবারও স্বর্ণের দামে বড় পতন হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, বুধবার স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১০.৩৭ ডলারে লেনদেন হয়েছে। আগের সেশনে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৭.৫০ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় শক্তিশালী হওয়ায় ফেড দ্রুত সুদহার কমাবে, এমন আশা দুর্বল হয়ে পড়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমে যায়।

এদিকে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের দিকেও।

পিএস